1 Answers

মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পুরো পৃথিবীর জলবায়ুর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। এই ক্ষতি হচ্ছে মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন, ওজোন স্তরের ক্ষয়, বাতাসে ভাসমান ক্ষুদ্র কণা এবং গাছপালা কেটে বন পরিষ্কার করে ফেলার মাধ্যমে। ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ পরিবর্তিত হয়ে যাচ্ছে।
6 views