1 Answers
প্রজনন হলো বংশবৃদ্ধি প্রক্রিয়া, যার মাধ্যমেই একই প্রজাতির নতুন নতুন বংশধর সৃষ্টি হয়। সকল জীবেরই প্রজনন ঘটে। প্রজনন বিভিন্নভাবে হতে পারে। যৌন প্রজনন ও অযৌন প্রজনন। যৌন প্রজননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনে নতুন সদস্য তৈরি হয়। আবার, অযৌন প্রজননে শুধু এক ধরনের কোষ থেকে নতুন বংশধর তৈরি হয়। কোনো কোনো উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীবে উভয় ধরনের প্রজনন দেখা যায়।
9 views
Answered