1 Answers
যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। মহাবিশ্বে যা কিছু রয়েছে সবই পদার্থ। যেমন- কলম, পানি, গ্যাস ইত্যাদি।
সহজভাবে আমরা বলতে পারি পদার্থের অবস্থা তিনটি কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থের ভর, আকার, আয়তন নির্দিষ্ট। এর আকারের পরিবর্তন করতে এর উপর নানা কাজ করতে হয়। অন্যদিকে তরলের আয়তন নির্দিষ্ট হলেও আকার নির্দিষ্ট নয়। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আর বায়বীয় পদার্থের আকার, আয়তন কোনোটিই নির্দিষ্ট নয়। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আয়তন ধারণ করে।
4 views
Answered