1 Answers

পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি বলতে কোনো বিষয় বা ঘটনার ব্যাপারে মানুষের সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। যেখানে কোনো ব্যক্তি বা বিষয়ের উপর সমর্থন বা বিরোধিতা করা হয় কেবল মাত্র নিজস্ব মতাদর্শনের সাথে মিল/অমিল থাকার কারণে। এক্ষেত্রে প্রকৃত সত্যকে অবজ্ঞা করা হয়। উদাহরণ মিতু একটি গ্রামে থাকে, বাড়ির পাশে রয়েছে সুন্দর ছোট নদী আর বিশাল মাঠ। মিতু যখনই সময় পায় মাঠে খেলতে যায়। নদীতে গোসল করে। মিতুর ধারণা সে সুখী মানুষ আর যারা শহরে বাস করে তারা দুঃখী, তাদের জীবনে কোনো আনন্দ নেই। শহরের মানুষ এবং শহর সম্পর্কে মিতুর এই চিন্তা ভাবনাই হলো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি।
9 views