1 Answers
কুতুবউদ্দিন আইবেক প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন বলে এবিএম হবিবুল্লাহ কুতুবউদ্দিনের এ রাজবংশকে ‘মামলুক’ বা ‘দাস বংশ’ নামে অভিহিত করেছেন। ১২০৬ খ্রিষ্টাব্দের ২৪ জুন আইবেক সুলতান উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কুতুবউদ্দিন আইবেকের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে ভারতে স্বাধীন মুসলিম শাসন ও একটি নতুন রাজবংশের সূচনা হয়। কুতুবউদ্দিনের প্রতিষ্ঠিত এ রাজবংশই ইতিহাসে ‘দাস বংশ’ নামে পরিচিত।
45 views
Answered