1 Answers

শাহজাহানের জীবদ্দশায় তার চার পুত্রের মধ্যে যে সংঘর্ষ হয় তার প্রথম কারণ ছিল মুঘল সাম্রাজ্যে সুষ্ঠু ও সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতির অভাব। বলাবাহুল্য যে, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানকে তাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ করে সিংহাসন লাভ ও সংরক্ষণ করতে হয়েছিল। শাহজাদা সেলিম ও শাহজাদা খুররম মুঘল সিংহাসনে সমাসীন হওয়ার পূর্বে তাদের পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সুতরাং সিংহাসনকে কেন্দ্র করে ভ্রাতৃদ্বন্দ্ব অথবা পিতার বিরুদ্ধে বিদ্রোহের মূল কারণ সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব।
55 views Answered

Next steps