1 Answers

‘মানুষ একটা জীব’- সংজ্ঞাটিতে অতিব্যাপক সংজ্ঞা দোষ ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে- ‘কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে। এই নিয়ম অমান্য করে কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে সে পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পাবে। এর ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন- ‘মানুষ একটা জীব। এখানে ‘মানুষ’ পদের সংজ্ঞায় ‘বুদ্ধিবৃত্তি’ গুণটি বাদ পড়েছে। ফলে মানুষ পদের জাত্যর্থ হ্রাস পাওয়ার বিপরীতে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এ কারণে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
31 views

Related Questions