1 Answers
বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মূল পদের চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মানুযায়ী, বিভক্ত উপজাতির ব্যক্ত্যর্থ মিলিতভাবে মূল পদ বা জাতির ব্যক্ত্যর্থের সমান হবে। কিন্তু কোনো বিভাগে উপজাতির ব্যক্ত্যর্থ জাতির চেয়ে বেশি হলে যে ভ্রান্তি ঘটবে তা-ই অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। যেমন- মুদ্রাকে স্বর্ণ, রৌপ্য, তাম্র, ব্রোঞ্জ এবং ব্যাংক নোটে বিভক্ত করলে ‘মুদ্রার’ ব্যক্ত্যর্থ বৃদ্ধি পাবে। এর ফলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে।
13 views
Answered