1 Answers
কাকতালীয় অনুপপত্তি হলো ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফল। কোনো পরিবর্তনশীল দৃষ্টান্তকে নির্দিষ্ট কোনো ঘটনার কারণ হিসেবে অনুমান করলে যে ভ্রান্তি হয়, তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। যেমন- আকাশে ধূমকেতুর আবির্ভাবের পর রাজার মৃত্যু হওয়ায় মনে করা হলো, ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। কিন্তু বাস্তবে ধূমকেতুর আবির্ভাবের সাথে পৃথিবীর বুকে রাজার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। কোনো কার্যের নিছক একটি পূর্ববর্তী ঘটনাকেই এর কারণ বলে মনে করায়। যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
8 views
Answered