2 Answers

জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ব্যাপক। সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া, অভাব-অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সরকার ও বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনে শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।
4 views
সংবাদপত্র জনমত গঠনের অন্যতম মাধ্যম। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় খবরাখবর জানতে পারে। আবার সংবাদপত্রের মাধ্যমে জনগণ বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি-দাওয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদপত্র যেমন সরকারের প্রশংসা করে, তেমনি গঠনমূলক সমালোচনাও করে। আর এ সমালোচনার ভয়ে সরকার তার কার্যক্রম পরিচালনায় সংযত থাকে। এজন্যই বলা হয়। প্রেস যেভাবে বলে, জনমত সেভাবে গড়ে ওঠে। তবে মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয়। কেননা, তা সুষ্ঠু জনমত গঠনে সহায়ক নয়।
4 views

Related Questions