1 Answers

গ্রামের মানুষ স্বাভাবিকতার চেয়ে চমকপ্রদ আগমন বা নাটকীয়তাকে পছন্দ করে বিধায় মজিদ মহবত নগর গ্রামের যেভাবে প্রবেশ করে, তাতে নাটকীয়তা ছিল। মজিদের মহব্বতনগরে প্রবেশ হয় নাটকীয়ভাবে। তবে মজিদ ইচ্ছে করেই নাটকীয় করেছে। কারণ গ্রামের লোকেরা ওই ধরনের নাটকীয়তা পছন্দ করে। সরাসরি মতিগঞ্জ এর সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত্থ গাছের থেকে নেমে আসবে। মজিদ ও চমকপ্রদভাবে এসেছে। তার আগমন মুহূর্তে গ্রামের মানুষকে চমকে দিয়েছে।
38 views

Related Questions