1 Answers
আখতারুজ্জামান ইলিয়াস-এর ‘রেইনকোট’ গল্পের ‘এসব হলো ইনটার্নাল অ্যাফেয়ার’ কথাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে হেনরি কিসিঞ্জার তথা মার্কিন দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধে মার্কিনিদের পক্ষপাতিত্ব ছিল পশ্চিম পাকিস্তানিদের প্রতি। যখন পাকিস্তানি বাহিনী বর্বরতম অত্যাচার শুরু করে, মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, বাজারহাট জ্বালিয়ে দেয়- তখন মার্কিনিদের তেমন কোনো মাথাব্যথা দেখা যায়নি। বরং কিসিঞ্জার সাহেব পাকিস্তানিদের পক্ষ নিয়ে বলেন, ‘এসব হলো পাকিস্তানের ইনটার্নাল অ্যাফেয়ার।’
17 views
Answered