2 Answers

হস্তান্তরের উদ্দেশ্যে চেকের আদেষ্টা বা প্রাপক বা ধারক কর্তৃক চেকের উল্টোপিঠে কিংবা উক্ত কাগজে কোনো কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলে। চেক একটি হস্তান্তরযোগ্য দলিল। চেক হস্তান্তরের জন্য অনুমোদনের প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে। চেক অনুমোদনের মুখ্য উদ্দেশ্য হলো চেকটি হস্তান্তর করা অর্থাৎ অনুমোদনকারী কর্তৃক অন্যকে চেকের স্বত্ব প্রদান করা। হস্তান্তরের জন্য বাহক চেকে অনুমোদন প্রয়োজন হয় না কিন্তু দাগকাটা চেকের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হয়।
44 views
কারও নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলে। চেক একটি হস্তান্তরযোগ্য দলিল। বৈধ অনুমোদনের মাধ্যমে চেক হস্তান্তর করা যায়। এক্ষেত্রে বাহকের চেক শুধু প্রদানের মাধ্যমে হস্তান্তরিত হয়। অন্যদিকে হুকুম চেকের পিঠে মালিকের স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন করে হস্তান্তর করা যায়।
44 views

Related Questions