1 Answers

শিলারাশির চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে। বিচূর্ণীভবনের ফলে ভূত্বকের উপরিভাগের শিলা ভেঙেচুরে শিথিল হয়ে পড়ে। ভূপৃষ্ঠের সর্বত্র প্রতিনিয়ত আবহাওয়ার যে পরিবর্তন দেখা যায় প্রধানত তার ফলেই শিলাস্তর ভেঙে চুর্ণবিচূর্ণ হয়। বিচূর্ণীভবন মূলত তিনটি প্রক্রিয়ায় কাজ করে থাকে। যেমন- ১. যান্ত্রিক বা প্রাকৃতিক প্রক্রিয়ায়; ২. রাসায়নিক প্রক্রিয়ায় এবং ৩. জৈবিক প্রক্রিয়ায়।
18 views

Related Questions