1 Answers
কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে পানি দেয় – এই বিবেচনায় কবি কপোতাক্ষ নদকে প্রজা বিবেচনা করেছেন। প্রজাদের কাজ থেকে রাজা কর বা রাজস্ব আদায় করে থাকেন। ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত সাগরকে চিত্রিত করেছেন রাজা হিসেবে। সব নদীর পানি এসে একসময় সাগরে মেশে। কপোতাক্ষ নদের পানিও তেমনি প্রতিনিয়ত সাগরের সাথে মিশে যায়। এই পানি যেন সে সাগরকে কর বা রাজস্ব হিসেবেই দেয়। এ কারণেই কবি কপোতাক্ষ নদকে প্রজা বলে অভিহিত করেছেন।
15 views
Answered