1 Answers
বেয়াদবি করার শাস্তি হিসেবে আহাদ মুন্সি বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার নির্দেশ দেয়। পাকিস্তানিদের নির্মম অত্যাচারের সারথী হওয়ায় আহাদ মুন্সিকে মনে-প্রাণে ঘৃণা করত বুধা। তাই তার সাথে দেখা হলেই অদ্ভুত কথাবার্তা বলে তাকে বিভ্রান্ত করত সে। মিলিটারিদের ক্যাম্পে বুধা আবার একই আচরণ করলে তার ওপর ভীষণ ক্ষিপ্ত হয় আহাদ মুন্সি। সঙ্গী রাজাকার তিনজনকে আদেশ দেয় বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখতে।
8 views
Answered