1 Answers
মানুষ তার জ্ঞান, মেধা ও প্রজ্ঞা দিয়ে অপরের কল্যাণ সাধন করতে পারে বিধায় ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বলা হয়েছে। প্রতিটি মানুষের মাঝেই বুদ্ধি-বিবেক রয়েছে। বুদ্ধিমান ও বিবেকবান মানুষ নিজের সক্ষমতা দিয়ে অপরের মঙ্গল করার ক্ষমতা রাখে। যুগে যুগে সভ্যতাকে এগিয়ে নিয়েছে এই মানুষই। মানুষে মানুষে সম্প্রীতিই জাতিকে এগিয়ে নিয়ে যায়। এজন্য বলা হয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
7 views
Answered