আমার ভাইয়ের বিয়ের জন্য একটা বিবাহিতা মেয়েকে পছন্দ করা হয়েছে এবং সেই মেয়ে পক্ষ ও রাজি। কিন্তু মুল সমস্যা হচ্ছে যে মেয়ে পক্ষ বলতেছে যে তাদের পূর্বের হাজব্যান্ড এর ডিভোর্স দেওয়া হয়েছে, ডিভোর্স পেপারে মেয়েরা সিগনেচার করে পাঠিয়ে দিয়েছে ছেলে পক্ষের কাছে। এখন মূল বিষয় হলো যে ছেলে পক্ষের কাছ থেকে সেই পেপারের কোনো রিপ্লাই পাওয়া যায় নি। অনেক দিন হয়ে গেছে। এমতাবস্থায় ঐ মেয়েকে তাদের গার্জিয়ান আমাদের সাথে বিয়ে দিতে চাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ঐ মেয়েকে বিয়ে করাটা কি আমাদের ঠিক হবে?


বিঃদ্রঃ মেয়ে প্রায় ২.৫-৩ বছর তার বাপের বাড়িতে থাকে কিন্তু ছেলে পক্ষ কোনো খোঁজখবর কিছুই নেয় না। আবার মেয়ে পক্ষের এবং মেয়ে নিজের‌ও সেই ঘর করার ইচ্ছা নাই। 

37 views

1 Answers

পেপারস এ সই করলেই যে ডিভোর্স হয়ে গেলো বিষয় টা এমন না। এই পেপার হচ্ছে আদালতে ডিভোর্সের জন্য আবেদন করা। দুই পক্ষের স্বাক্ষরের পর আদালতে রায় দেয় তারপর ডিভোর্স হয়। কাজির কাছে বিষয় টা নিশ্চিত করে নিবেন পুর্ণ ডিভোর্স ছাড়া বিয়ে পড়ানো যাবে কিনা। 

37 views

Related Questions