2 Answers
ব্রণ নিয়ন্ত্রণ এর জন্য পরামর্শ -
(১)মুখ নিয়মিতভাবে ভালো ফেসওয়াশ দিয়ে অন্তত ২-৩ বার ধুয়ে পরিষ্কার রাখা। এমনিতে মাঝেমাঝে পানির ঝাপটা নেয়া।
(২) প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ পানি ২.৫ লিটার পান করা।
(৩) রাতজাগা যাবেনা- রাতে প্রশান্তচিত্তে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা- বেস্ট টাইম- রাত ১০ টা -৫ টা।
(৪) মাথা নিয়মিত শ্যাম্পু করে খুশকিমুক্ত রাখা।
(৫) যথাসম্ভব দুশ্চিন্তা, স্ট্রেসমুক্ত জীবনযাপন করা।
(৬) ভিটামিন সি সমৃদ্ধ খাদ্যগ্রহণ।
(৭) মুখে যাবতীয় কসমেটিক পরিহার করা।
(৮) ব্রণ হলেও খোটানো যাবেনা ।
(৯) তৈলাক্ত খাবার, জাঙ্কফুড, ভাজাপোড়া খাবার পরিহার করুন।
(১০) রোদ এড়িয়ে চলবেন।
১১) সার্জিকাল মার্ক পরবেন না।
আর মেডিসিনের ট্রিটমেন্ট নিতে হবে।
এমন সমস্যায় অনলাইনে appointment নিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন।
27 views
Answered