আমার মালিক ব্যবসায় চুরি করে কাস্টমার ঠকায়। সে যে বেতন আমাকে দেয় সেটা কি আমার জন্য হালাল হবে?
2 Answers
হালাল ও হারাম সম্পদের মালিক, ব্যবসায়ী কাজে প্রতারক মালিক, বা অমুসলিমের অধীনে চাকুরী করে বেতন নেয়া জায়েজ আছে। তবে শর্ত হল, ডিউটিতে কোন হারাম কাজ না থাকতে হবে। যেমন মদ বিক্রি করা, শুকর বিক্রি করা ইত্যাদি। এছাড়াও নিজেকে ওজন পরিমাপ সঠিকভাবে করতে হবে ও প্রতারণা করা যাবেনা। পরিশেষে বলা যায়, হালাল কাজ হলে সে কাজ করে বেতন নেয়া জায়েজ হবে। [কিতাবুন নাওয়াজেল-১২/৫১৭]
عن سويد بن غفلة: أن بلال قال لعمر بن الخطاب رضى الله عنه: “إن عمالك يأخذون الخمر والخنازير فى الخراج، فقال: لا تأخذوها منهم، ولكن ولوهم ببيعها، وخذوا أنتم من الثمن، (إعلاء السنن، كتاب البيوع، باب حرمة بيع الخمر والميتة والخنزير والأصنام-14/117)
وال
আপাত দৃষ্টিতে হালাল না হারাম ঠিক বলতে পারিনা। তবে ইসলামে খারাপ কাজে একে অপরকে সাহায্য করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ রয়েছে আমার জানা মতে। তবে সবচেয়ে ভালো হবে আপনি কাছাকাছি কোন ভাল আলেম এর থেকে এই বিষয়ে জেনে নিন, কারণ পরিস্থিতি ভেদে হালাল না হারাম উনারা ভাল বলতে পারবেন। আমার পরামর্শ হবে আপনার সুযোগ থাকলে চাকরি পরিবর্তন করে নিলে ভালো হয়, যেহেতু আপনি উনাকে বুঝাতে পারবেন না বা বুঝাতে গেলে উল্টো বুঝবে। এ ক্ষেত্রে আপনার কিছু করার নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy