1 Answers

কাছে মানে

কাছে–ক্রি-বিণ. অব্য. ১. নিকটে, সমীপে (ঘরের কাছে); ২. নাগালে (হাতের কাছে); ৩. পাশে (‘সে যে কাছে এসে বসেছিল’: রবীন্দ্র); ৪. তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); ৫. বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); ৬. সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)।;কাছে কাছে–ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)।;

22 views