1 Answers

লওয়া (প্রাচীন প্রয়োগ; চলিত প্রচলন ‘নেওয়া’) মানে

[লওয়া] (ক্রিয়া) ১ গ্রহণ করা; নেওয়া (টাকা লওয়া, ধার লওয়া)। ২ বলপূর্বক গ্রহণ করা; হরণ করা; কাড়া (উহারে লইয়া যাই পলাইয়া সাগর পারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ বহা; বহন করা (মাথায় লওয়া)। ৪ ধারণ করা (তাবিজ লওয়া)। ৫ অনুসরণ করা (সোজা পথ লওয়া, উপদেশ লওয়া)। ৬ মূল্য দিয়ে গ্রহণ করা; ক্রয় করা (বাজার থেকে জিনিসপত্র লওয়া)। ৭ আদায় করা; উসুল করা (খাজনা লওয়া, জরিমানার টাকা লওয়া)। ৮ ভোজনার্থ গ্রহণ করা (কিছু মিষ্টি লওয়া)। ৯ সম্মত হওয়া; স্বীকার করা (নিমন্ত্রণ বা দাওয়াত লওয়া)। ১০ ঔষধ হিসেবে গ্রহণ করা; প্রতিষেধকরূপে ব্যবহার করা (টীকা লওয়া, জোলাপ লওয়া)। ১১ রন্ধনের জন্য গ্রহণ করা (আজ মাত্র পাঁচ জনের চাউল লইও)। ১২ সঙ্গে রাখা (সে ছাতা লইয়া বেড়াইতে গেল)। ১৩ স্থাপন করা (মাথায় টুপি লওয়া)। ১৪ অবলম্বন করা (ব্রত লওয়া)। ১৫ পরখ বা পরীক্ষা করা (ছাত্রের পড়া লওয়া)। ১৬ উচ্চারণ বা স্মরণ করা (খোদার নাম লওয়া)। ১৭ ঋণ করা; ধার করা (বাঁধা দিয়া টাকা লওয়া)। ১৮ ধারণা হওয়া (মনে লওয়া)। ১৯ সম্বল করা (ছেলেটাকে লইয়াই বাঁচিয়া আছি)। ২০ সংগ্রহ করা (সংবাদ লওয়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। মনে লওয়া (ক্রিয়া) পছন্দ হওয়া; গ্রাহ্য হওয়া। মাথায় করে লওয়া (ক্রিয়া) মান্য করা; শিরোধার্য করা। হাতে লওয়া (ক্রিয়া) কাজের ভার গ্রহণ করা। লওয়ানো (ক্রিয়া) ১ অপরকে দিয়ে গ্রহণ করানো। ২ ধারণ বা স্থাপন করানো। ৩ স্বীকার করানো। ৪ পরামর্শ বা উৎসাহ দিয়ে প্রবৃত্ত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √লভ্‌> (প্রাকৃত)√লহ্‌>};

6 views