1 Answers
যথেচ্ছ, যথেচ্ছা (বিরল) মানে
[জথেচ্ছো, যথেচ্ছা] (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) যা ইচ্ছে; ইচ্ছানুযায়ী; ইচ্ছানুসারে; ইচ্ছামতো। যথেচ্ছাচার (বিশেষ্য) খুশিমতো ব্যবহার; স্বেচ্ছাচার; অসংযত আচরণ; স্বৈরাচার; উচ্ছৃঙ্খলতা। যথেচ্ছাচারী (-রিন্) (বিশেষণ) ইচ্ছামতো ব্যবহার করেন এমন; স্বেচ্ছাচারী; স্বৈরাচারী; উচ্ছৃঙ্খল; অবাধ্য। যথেচ্ছাচারিণী (স্ত্রীলিঙ্গ)। যথেচ্ছাচারিতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) যথা+ইচ্ছা; অব্যয়ী};
5 views
Answered