1 Answers

বচন মানে

বচন [ bacana ] বি. 1 কথা, বাক্য (দুর্বচন, বচনবাগীশ); 2 উক্তি (শাস্ত্রবচন); 3 প্রবাদ, প্রবচন; 4 (ব্যাক.) পদের একত্ব বা বহুত্ব (একবচন, বহুবচন)।;[সং. √ বচ্ + অন]।;বচনবাগীশ বিণ. 1 বাক্পটু; 2 কেবল কথা বলতেই পটু।;বচনাতীত বিণ. কথার দ্বারা বা বাক্যের দ্বারা বোঝা বা বোঝানো যায় না মন।;বচনীয় বিণ. 1 বাচ্য, কথনযোগ্য; 2 নিন্দনীয়।;[বচোন্‌] (বিশেষ্য) ১ বাক্য, কথা, উক্তি। ২ জ্ঞানগর্ভ উক্তি; প্রবচন (খনার বচন)। ৩ কথন। ৪ (ব্যঙ্গার্থ) যা দিয়ে পদের একত্ব বোঝা যায়, পদের একত্ব বা বহুত্বজ্ঞাপক বিভক্তি। বচন প্রপঞ্চ (বিশেষ্য) প্রবঞ্চনাপূর্ণ কথা; কথার ছলাকলা (রাজার এইরূপ নিরপেক্ষ ও সদ্বিবেচনাপূর্ণ বচনপ্রপঞ্চ শ্রবণগোচর করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বচনবদ্ধ (বিশেষণ) প্রতিশ্রুত; অঙ্গীকৃত; প্রতিজ্ঞাবদ্ধ (এইরূপ রাজাকে বচনবদ্ধ করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বচনবাগীশ (বিশেষণ) বাকপটু; কেবল কথায় কথায় ওস্তাদ কিন্তু কাজে নয়। বচনীয় (বিশেষণ) ১ বলার যোগ্য; বাচ্য; কথনযোগ্য। ২ নিন্দার যোগ্য। বচনীয়তা; (বিশেষ্য) নিন্দা; অপবাদ। {(তৎসম বা সংস্কৃত) √বচ্‌+অন(ল্যুট্‌)};

8 views