1 Answers
তোলা ৩, তুলা মানে
[তোলা, তুলা] (ক্রিয়া) ১ উঠানো; উত্তোলন করা; উপরে উঠানো উঁচু করা (গা তোলা)। ২ ত্যাগ করা (হাই তোলা) । ৩ জাগানো; ঘুম ভাঙানো (ঘুম থেকে তোলা)। ৪ বমি করা (বাচ্চার দুধ তোলা)। ৫ উন্নত বা উন্নয়ন করা (জাতে বা উচ্চ শ্রেণিতে তোলা। ৬ তৈরি, নির্মাণ বা সৃষ্টি করা (দেয়াল তোলা, গুজব তোলা)। ৭ উৎপাটন, উৎখাত বা বিচ্যুত করা (দাঁত তোলা)। ৮ সাজিয়ে গুছিয়ে রাখা (বিছানা বা কাপড় তোলা)। ৯ অপসারিত করা; দূর করা (কাপড়ে চায়ের দাগ তোলা)। ১০ উচ্চে উত্থিত করা (গলা তোলা)। ১১ সংগ্রহ করা (চাঁদা তোলা)। ১২ সূচিকর্ম করা (শাড়িতে ফুল তোলা)। ১৩ উচ্ছেদ বা বিতাড়িত করা (ভাড়াটে তোলা)। ১৪ গাড়িতে উঠানো বা চাপানো (গাড়িতে তোলা)। ১৫ মনে আনা; স্মরণ করা; বমি করা (মনে তোলা, বাচ্চা দুধ তোলে)। ১৬ খাটানো; লাগানো; সংস্থাপন করা (নৌকায় পাল তোলা)। ১৭ বলা; উত্থাপন করা (সভায় তোলা)। ১৮ বের করা (মাখন তোলা)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। তোলানো, তোলান (ক্রিয়া) ১ অপরকে দিয়ে উত্তোলন, উৎপাটন, উন্নয়ন, সংগ্রহ প্রভৃতি কাজ করানো। ২ বেত চেঁছে সাছ করা। কানে তোলা (ক্রিয়া) ১ শোনা। ২ গ্রাহ্য করা। গা তোলা (ক্রিয়া) ওঠা। ২ গাত্রোত্থান করা; শয্যা ত্যাগ করা। গায়ে হাত তোলা (ক্রিয়া) মারা; প্রহার করা। ছবি তোলা (ক্রিয়া) ফটো তোলা; ফটোগ্রাফ লওয়া। দাদতোলা (ক্রিয়া) প্রতিশোধ নেওয়া। পটল তোলা মারা; মরে যাওয়া। পিঠে চামরা তোলা (ক্রিয়া) নিদারুণ প্রহার করা। মাথা তোলা (ক্রিয়া) ১ হীন অবস্থা থেকে উন্নতি করা। ২ বিপদ থেকে মুক্ত হওয়াদ বিপদ- মুক্ত হওয়া। মুখতোলা, মুখ তুলে চাওয়া (ক্রিয়া) ১ ((আলঙ্কারিক)) অনুগ্রহ বা অনুকূল হওয়া। ২ করুণা বা প্রসন্ন হওয়া। হাত তোলা (বিশেষণ) ১ ((আলঙ্কারিক)) অন্যের অনুগৃহীত। ২ পরের দয়ার উপর নির্ভরশীল। {(তৎসম বা সংস্কৃত) √তুল্ (উত্তোলন অর্থে)+ (বাংলা) আ};