1 Answers

ধূম্র মানে

ধূম্র [ dhūmra ] বি. বিণ. ১. ধূমল, ধোঁয়া রঙের; ২. কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; ৩. মলিন।;[সং. ধূম + √ রা + অ]।;ধূম্রজাল – ধূমজাল-এর. অশুদ্ধ রূপ।;ধূম্রলোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত।;☐ বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি।;[ধুম্‌ম্রো](বিশেষ্য) ১ ধোঁয়া (একপ্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমকে বিহ্বল করিয়া দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধোঁয়ার মতো রং। □ (বিশেষণ) ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট; ধূমল (ধূম্র পাহাড়)। ধূম্রক (বিশেষ্য) উষ্ট্র; উট। ধূম্রকেশী (বিশেষণ) ধূম্রবর্ণ চুলবিশিষ্ট। ধূম্রকেশা, ধূম্রকেশিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধূম্রবর্ণ (বিশেষণ) রং ধোঁয়ার মতো এমন। ২ ধোঁয়ার মতো রং; কৃষ্ণলোহিত বর্ণ। ধূম্রবর্ণা, ধূম্রল (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধূম্রবর্ণ; ধূমল (পশ্চাতে ধূম্রল ব্যোম শোভে-নসে)। ধূম্রলোচন (বিশেষণ) ধূম্রবর্ণ চক্ষুযুক্ত। □ (বিশেষ্য) ১ কপোত; পায়রা। ২ শুম্ভ ও নিশুম্ভ নামক অসুর রাজদ্বয়ের সেনাপতির নাম। ধূম্রাক্ষ (বিশেষণ) চক্ষু ধূম্রবর্ণ এমন; ধোঁয়ার মতো চক্ষুবিশিষ্ট। ধূম্রাক্ষী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । ধূম্রালোক (বিশেষ্য) অস্পষ্ট আলোক; আবছায়া। {(তৎসম বা সংস্কৃত) ধূম+√রা+অ(ড)};

5 views