1 Answers

নাম মানে

নাম [ nāma ] (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ (‘বিয়ের নামে নেচে ওঠে’: দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1০ আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ।;[সং. নামন্ তু. ফা. নাম]।;নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা।;নামকরণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান।;নামকরা, নামজাদা বিণ. বিখ্যাত।;নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)।;নামগন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস।;নামগান বি. ইষ্টদেবতার নাম কীর্তন।;নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা।;নামজাদা নামকরা -র অনুরূপ।;নামজারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো।;নামডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি।;নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা।;নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা।;নামত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)।;নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)।;নামধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস > ধ্বংসা বা ধ্বংসানো।;নামধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।;নামধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট।;নামধেয় বিণ. নামযুক্ত।;☐ বি. নাম।;নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা।;নামমাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ।;নামমুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি।;নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া।;নাম রাখা ক্রি. বি. 1নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)।;নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া।;নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো।;নামসংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন।;নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া।;নামহীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত।;নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)।;[নাম্‌] (বিশেষ্য) ১ যে শব্দ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিকে নির্ধারণ করা যায়; আখ্যা; অভিধা; সংজ্ঞা (জিনিসের নাম; তার নাম কি?)। ২ খ্যাতি; প্রসিদ্ধি; যশ (নামডাক, দেশে তার বেশ নাম আছে)। ৩ উল্লেখ। ৪ পরিচয় (নামহীন)। ৫ উপাস্যের নাম (নাম জপা)। ৬ প্রতিপত্তি (দাদার নামে চলে গেলে)। ৭ দোহাই; শপথ (খোদার নামে বলছি)। ৮ অজুহাত (কাজের নামে)। ৯ যৎসামান্য; অতি অল্প (নামমাত্র মূল্য দিয়েছি)। ১০ শব্দমাত্র (নামেই নেতা)। ১১ বাহ্য পরিচয় (নামেই সব, কাজে কিছু না)। ১২ বিভক্তিহীন শব্দ; প্রাতিপাদিক। নামকরণ (বিশেষ্য) ১ নবজাত শিশুর একাদশ বা দ্বাদশ দিনে নাম রাখার সংস্কার বিশেষ। ২ আখ্যান; নামপ্রদান। নাম করা (ক্রিয়া) ১ নাম নেওয়া; নাম স্মরণ বা উল্লেখ করা। ২ নাম জপ করা। ৩ খ্যাতি অর্জন করা (লেখাপড়ায় নাম করেছে)। নাম-করা (বিশেষণ) বিখ্যাত (নাম-করা লোক)। নাম কাটা (ক্রিয়া) নাম কেটে তালিকা থেকে বাদ দেওয়া; বরখাস্ত করা। নামকাটা (বিশেষণ) নাম কাটা গিয়েছে এমন; বহিষ্কৃত (চাণক্য তায় দ্যায় না আমল, অর্থশাস্ত্রে নেহাৎ সে নামকাটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। নামকাটা সেপাই (বিশেষ্য) ১ নাম কেটে খারিজ করা সেপাই। ২ দলছাড়া হয়েও যে দলের প্রতীক ধারণ করে; তাড়িয়ে দেওয়ার পরও যে সেপাই সাজে। নামগন্ধ (বিশেষ্য) ১ নাম ও গন্ধ। ২ সামান্যতম চিহ্ন বা অস্তিত্ব। ৩ সামান্য সংস্রব; অত্যল্প সম্পর্ক। নাম গান (বিশেষ্য) উপস্যের নামজপ; স্ততি। নামগ্রহ (বিশেষ্য) নাম ধরে ডাকা বা আহ্বান। নামগ্রহণ (বিশেষ্য) ১ নাম নেওয়া। ২ নাম করা। ৩ নাম ডাকা। নাম জপা (ক্রিয়া) উপাস্যের নাম বারবার স্মরণ করা। নাম ডাক (বিশেষ্য) যশ প্রতিপত্তি; খ্যাতি। নাম ডাকা (ক্রিয়া) ১ নাম ধরে ডাকা। ২ উপস্থিত হতে বলা। নাম ডুবানো, নাম ডোবানো (ক্রিয়া) সুনাম বা যশ নষ্ট করা (বাবার নাম ডুবানো)। নামত, নামতঃ (অব্যয়) নামেমাত্র; কেবল নামে। নামত্যাগ (বিশেষ্য) নিজের নাম পরিত্যাগ। নাম ধর (বিশেষণ) নামধারী; আখ্যাধারী। নাম ধরা (ক্রিয়া) নাম উচ্চারণ করা; নাম করে বলা (জানহ স্বামীর নাম নাহি ধরে নারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। নামধাতু (বিশেষ্য) বিশেষ্য বিশেষণ পদ প্রত্যয়াদি যোগে ক্রিয়ায় পরিণত হলে নামধাতু হয় (জুতানো, বেতানো)। নামধাম (বিশেষ্য) নাম ও বাসস্থানের পরিচয়; নাম ও ঠিকানা। নামধারী (বিশেষণ) ১ নামযুক্ত; নামবিশিষ্ট। ২ নামমাত্র আছে কিন্তু গুণ নেই। নামধেয় (বিশেষ্য) নাম; আখ্যা; সংজ্ঞা-বাচক শব্দ; নামযুক্ত। নাম-নিশানা (বিশেষ্য) ১ নামধাম পরিচায়ক চিহ্ন; নিদর্শন। ২ নামগন্ধ। নাম নেওয়া/নাম লওয়া (ক্রিয়া) স্মরণ করা। নামবাচক (বিশেষণ) নাম বোঝায় এমন (নামবাচক বিশেষ্য)। □ (বিশেষ্য) ব্যক্তি বা বস্তুবিশেষের সংজ্ঞা প্রকাশক শব্দ। নাম বাচিকা (স্ত্রীলিঙ্গ)। নামমাত্র (বিশেষ্য) কেবল নামই সার-আসল কাজে কিছু নয়। □ (বিশেষণ) অতি সামান্য; যৎকিঞ্চিৎ (নামমাত্র টাকায় জামাটি খরিদ করা হয়েছে)। নামমুদ্রা (বিশেষ্য) যে মুদ্রা বা আংটিতে নাম খোদা আছে; নামাঙ্কিত সিলমোহর। নামযজ্ঞ (বিশেষ্য) উপাস্যের নাম কীর্তন রূপ যজ্ঞ। নাম রওয়া/নাম রহা (ক্রিয়া) সুনাম স্থায়ী হয়ে থাকা (গোলাম ইনাম চায় ইনাম সে যাহে রহে নাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাম রটা (ক্রিয়া) সুনাম বা দুর্নাম চতুর্দিকে প্রচারিত হওয়া। নাম রাখা (ক্রিয়া) ১ নামকরণ করা (সন্তানের নাম রাখা)। ২ পূর্বগৌরব অক্ষুণ্ন রাখা (বাপদাদার নাম রাখা)। ৩ স্থায়ী যশ লাভ করা (স্কুল দিয়ে তিনি নাম রেখে গেলেন)। নাম লেখানো (ক্রিয়া) ১ ভর্তি হওয়া। ২ দলে শামিল হওয়া। নামশেষ (বিশেষ্য) মৃত্যু; মরণ। □ (বিশেষণ) মৃত। নাম শোনানো (ক্রিয়া) উপাস্যের নাম শোনানো। নাম সঙ্কীর্তন (বিশেষ্য) নামগান; নামকীর্তন। নাম স্মরণ (বিশেষ্য) নাম মনে করা; প্রাতঃকালে এবং বিপদে উপাস্যের নাম চিন্তা ও উচ্চারণ। নাম হওয়া (ক্রিয়া) খ্যাতি লাভ করা; সুনাম প্রচারিত হওয়া। নামে কাটা, নামে বিকানো (ক্রিয়া) প্রকৃতপক্ষে যোগ্য না হলেও নাম খ্যাতি বা উপাধির বলে আদৃত হওয়া বা প্রচলিত হওয়া। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ-গোয়ালার জন্য দুধ সহজলভ্য সত্ত্বেও দুধ না খেয়ে কাঁজি খায় অর্থাৎ নামমাত্র সার কাজে কিছু নয়। নামে নামে (ক্রিয়াবিশেষণ) প্রত্যেকের নাম করে বা ধরে; প্রতিজনে (নামে নামে মিষ্টি ভাগ করা হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √ম্না+মন্‌(মনিন্‌)=নামন্‌>; (ফারসি) নাম্‌};

9 views