1 Answers
ধূম মানে
ধূম [ dhūma ] বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]।;ধূমকেতু, ধূমকেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ।;ধূমজাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা।;ধূমপান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান।;ধূমপায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী।;ধূমযোনি বি. 1 মেঘ; 2 অগ্নি।;ধূমল বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং।;☐ বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)।;ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম।;ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল।;ধূমায়মান বিণ. 1ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)।;ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)।;ধূমোদগার বি. ধোঁয়া বার করা।;[ধুম্](বিশেষ্য) ১ ধোঁয়া। ২ আড়ম্বর; সমারোহ; ঘটা; জাঁক (বিস্তর লস্কর সঙ্গে অতিশয় জুম, আসিয়া ভূবনেশ্বরে করিলেক ধূম-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ জুল (গৃহধূম)। ৪ কুয়াশা; মেঘ। ধূপকেতন (বিশেষ্য) ১ অগ্নি। ২ ধূমকেতু নামক জ্যোতিঃপদার্থ। ধূমকেতু (বিশেষ্য) ১ ধূম্রাকার সপুচ্ছ জ্যোকিষ্ক বিশেষ; comet; ঝাড়ুর মতো আকৃতিবিশিষ্ট। ২ কেতুগ্রহ। ৩ উৎপাতবিশেষ। ৪ কুগ্রহ; কুলক্ষণ। ধূমজা (বিশেষ্য) ১ ধূম হতে জাত। ২ মেঘ। ধূমদর্শী (বিশেষণ) ধোঁয়া দেখে এমন; দৃষ্টি ঝাপসা হয়ে গেছে এমন (ধূপদর্শী বয়োবৃদ্ধ-কেদারনাথ মজুমদার)। ধূম ধাড়াক্কা/ধড়াক্কা (বিশেষ্য) ধূমধাম; মহাসমারোহ; মাতামাতি; খুব ঘটা। ধূমধাম (বিশেষ্য) মহাসমারোহ; খুব জাঁক বা ঘটা; আড়ম্বর (এইরূপ ধূমধাম প্রতি ঘরে ঘরে-ঈশ্বর গুপ্ত)। ধূমধেমে (বিশেষণ) ধূমধামপ্রিয় এমন; মাতামাতি করে এমন। ধূমধামী( স্ত্রীলিঙ্গ) । ধূমধ্বজ (বিশেষ্য) ১ অগ্নি। ২ ধূমকেতু। ধূমন (বিশেষ্য) ১ জীবাণু নাশের জন্য কোনো বস্তুতে ধূম প্রয়োগ। ২ চিকিৎসার জন্য শরীরে ধূম প্রয়োগ; fumigation। ধূমপ (বিশেষণ) তামাকের ধূম পানকারী; তামাকখোর। ধূমপা( স্ত্রীলিঙ্গ) । ধূমপত্র (বিশেষ্য) তামাকপাতা। ধূমপথ (বিশেষ্য) ধূম বির্গমপথ; গবাক্ষ; চিমনি। ধূমপান (বিশেষ্য) তামাক, বিড়ি, চুরুট, সিগারেট ইত্যাদির ধোঁয়া সেবন। ধূমপায়ী (-য়িন্) (বিশেষণ) ধূম পানকারী; তামাকেখোর। ধূমপায়িনী( স্ত্রীলিঙ্গ) । ধূমযোনি (বিশেষ্য) ১ ধূম দ্বারা প্রস্তুত দেহ। ২ ধূমগর্ভ। ৩ মেঘ; বারিবাহক। ৪ আগুন; অগ্নি; অনল। ধূমল, ধূম্র (বিশেষ্য) ১ কৃষ্ণ; লোহিত বর্ণ; কপিশ; ধোঁয়ার ন্যায় রং; বেগুনি বর্ণ (মেদুর নভ ধূমল ফণী বেড়ায় যবে দর্পিয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ধূমবর্ণযুক্ত; কৃষ্ণলোহিত বর্ণবিশিষ্ট (মেঘময় ধূমল আকাশ-মোহিতলাল মজুমদার; বাংলার আকাশ তখন অসহযোগ আন্দোলনে ধূমল ধূসর-কাআউ)। ধূমাকার (বিশেষণ) ১ আকার ধোঁয়ার ন্যায় ঝাপসা এমন। ২ ধোয়ায় পরিপূর্ণ অন্ধকার এমন। ধূমাবতী (বিশেষ্য) হিন্দুমতে দশ মহাবিদ্যার অন্যতমা। ধূমাভ (বিশেষণ) ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত; ধূম্র বর্ণযুক্ত; ধূমল। ধূমাভা( স্ত্রীলিঙ্গ) । ধূমায়মান (বিশেষণ) ধোঁয়া ছাড়ছে এমন; ধোঁয়া উঠছে এমন। ধূমায়িত, ধূমিত (বিশেষণ) ১ ধূমযুক্ত; ধূমপূর্ণ; ধূমে আচ্ছন্ন এমন (ধূমায়িত আগুন)। ২ ধোঁয়া উঠছে এরূপ। ধূমিকা (বিশেষ্য) কুয়াশা; কুহেলিকা। ধূমুল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ ঢাক; নাগারা। ২ ঢাকবাদ্যের ধ্বনি (হরিহর বায়েন ধূমুল দিল আসি-ঘনরাম চক্রবর্তী)। ধূমোদ্গার (বিশেষ্য) ধোঁয়া বাহিরকরণ; ধূমনির্গম (ইঞ্জিন থেকে ধূমোদ্গার শুরু হলো)। {(তৎসম বা সংস্কৃত) √ধূ+ম(মক্)};