1 Answers

নাভি মানে

নাভি [ nābhi ] বি. 1 পেটের মাঝখানে ছোটো আবর্তবিশেষ, নাই; 2 চক্রের কেন্দ্রাংশ।;[সং. √ নহ্ + ই]।;নাভিকুণ্ডল, নাভিকুণ্ডলী বি. নাভি, নাভির গোল আবর্ত বা চক্র।;নাভিচক্র বি. নাভিতে অবস্হিত মণিপুরচক্র।;নাভিপদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র।;নাভিশ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)।;[নাভি] (বিশেষ্য) ১ উদরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্ষুদ্র আবর্ত; নাই (আঞ্চলিক); নাড়ি নাড়ি কাটার চিহ্নযুক্ত স্থান। ২ চাকার মাঝের অংশ বা হাঁড়ি। নাভিকণ্টক, নাভিগোলক (বিশেষ্য) আবর্ত; গোঁড়। নাভিকমল, নাভিপদ্ম (বিশেষ্য) ১ পদ্মের মতো নাভি। ২ নাভির মধ্যস্থ তৃতীয় চক্র; মণিপুর চক্র। নাভিকূপ (বিশেষ্য) নাভিস্থল; নাভিদেশ। নাভিচক্র (বিশেষ্য) নাভিতে অবস্থিত মণিপুর চক্র। নাভিচ্ছেদ (বিশেষ্য) সদ্যোজাত শিশুর নড়ি কাটা। নাভিপুট (বিশেষ্য) নাভিমূল; গোঁড়; নাভিকুণ্ডল (দেখিনু বধূলো নাভিপুটে তোর ফুটেছে পদ্মফুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। নাভিশ্বাস (বিশেষ্য) মৃত্যুকালীন নাভিদেশ থেকে ঊর্ধ্ব দিকে শ্বাসের টান; শেষ অবস্থা; মুমূর্ষু অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √নহ্‌+ই(ইঞ্‌)};

4 views