1 Answers
ধূপ ১ মানে
[ধুপ্](বিশেষ্য) সুগন্ধ দ্রব্যবিশেষ বা তার বাতি (ধূপেরে পোড়ায় অগ্নি জানে না তা ধূপ-কাজী নজরুল ইসলাম)। ধূপক (বিশেষ্য) সুগন্ধিকারক; গন্ধদ্রব্য বিক্রয় করে যে। ধূপিকা( স্ত্রীলিঙ্গ) । ধূপচি, ধূপিকা, ধূপিদান, ধূপপাত্রি (বিশেষ্য) ধুনাচি। ধূপদানি (বিশেষ্য) ধূপ পোড়ানো হয় যে পাত্রে। ধূপদীপ (বিশেষ্য) ধূপ ও ঘৃতদীপ। ধূপন (ক্রিয়া) ধূপের ধোঁয়া দ্বারা সুগন্ধীকরণ। □ (বিশেষ্য) ধুনা। ধূপবাস (বিশেষ্য) ধূপের গন্ধ। ধূপযন্ত্র (বিশেষ্য) ধূপের ধোঁয়া ছড়িয়ে বায়ু বিশুদ্ধ করার যন্ত্র। ধূপাগুরু (বিশেষ্য) অগুরুবিশেষ। ধূপাঙ্গ (বিশেষ্য) তারপিন তেল। ধূপায়িত, ধূপিত (বিশেষণ) ১ তাপিত। ধূপায়িতা, ধূপিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধূপ্+অ(অচ্)};
8 views
Answered