1 Answers
নাইয়র, নাইওর, নায়র ১ মানে
[নাইয়োর্, নাইওর, নায়োর্] (বিশেষ্য) বিবাহিতা নারীর বাপের বাড়ি (সোনা ভাইর ঠাঁই কইও বুধবারে নাইয়র নিতে মোরে-গান; বিদায় হইয়া আমি যাইব নায়র-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। নাইয়র করা (ক্রিয়া) বাপের বাড়িতে স্ত্রীলোকের কিছুদিনের জন্য অবস্থানকরণ। নাইয়র যাওয়া (ক্রিয়া) বিবাহিতা নারীর পিতৃগৃহে গমন করা। নায়রি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কুটুম্বিনী; বিবাহাদিতে আগত ঘনিষ্ঠ আত্মীয়াগণ। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞাতিগৃহ>};
5 views
Answered