1 Answers

নাই ২, নেই ২ মানে

[নাই, নেই] (ক্রিয়া) ১ না আছে; না হয় (ঠাঁই নাই ঠঁই নাই ছোট সে তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চলে যাওয়া (গিয়া দেখি সে ঘরে নাই)। □ (বিশেষ্য) জীবিত না থাকা (তিনি আর নাই)। □ (বিশেষণ) অস্তিত্বহীন; শূন্য (নাই মামার চেয়ে কানা মামা ভাল)। নাই ঘরে খাই বেশি (বিশেষ্য) অভাবের লোভ বেশি হওয়া। নাই মামার চেয়ে কানা মালা ভালো-একেবারে কিছু না থাকার চেয়ে অকিঞ্চিৎকর কিছু থাকা ভালো। {(তৎসম বা সংস্কৃত) নাস্তি> (প্রাকৃত) নত্থি>};

8 views