1 Answers
নল মানে
নল [ nala ] বি. ১. চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); ২. দৈর্ঘ্যের মাপবিশেষ; ৩. তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); ৪. সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ।;[সং. √ নল্ + অ]।;নলকূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well.;নলখাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ।;নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো।;নলিকা বি. ১. চোঙ, নল; ২. ভাঁটা; ৩. নাড়ি।;[নল্] (বিশেষ্য) ১ একপ্রকার তৃণ; শর, খাগড়া-যা দিয়ে দরমা, শস্য রাখার পাত্র প্রভৃতি প্রস্তুত হয় (জমিরের নলের দরমার জায়নামাজখানি দাওয়াতেই ছিল-কাজী আবদুল ওদুদ)। ২ চোঙ; পাইপ; ফাঁপা লম্বা চোঙ; pipe (পানির নল, বন্দুকের নল)। ৩ জমি মাপার দণ্ডবিশেষ (দশহাতি নল)। ৪ দময়ন্তীর স্বামী। ৫ রামায়ণে রামের সহায়ক বানরবিশেষ। নলকূপ (বিশেষ্য) যে নল দ্বারা মাটির বহু নিম্নস্তর থেকে পানীয় জল সংগ্রহ করা হয়; tubewell। নল চালা (ক্রিয়া) (লোকবিশ্বাস অনুযায়ী) হারানো বস্তু সন্ধান করার জন্য মন্ত্র পড়ে নল চালনা করা। {(তৎসম বা সংস্কৃত) √নল্+অ(অচ্)};