1 Answers

ধাঁধা মানে

ধাঁধা [ dhān̐dhā ] বি. ১. দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); ২. ধোঁকা, সংশয়, ধন্দ; ৩. দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; ৪. কৌতূহলজনক ও বিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি।;☐ ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)।;[প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]।;ধাঁধানো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো।;☐ বি. বিণ. উক্ত সব অর্থে।;[ধাঁধা](বিশেষ্য) ১ দৃষ্টিবিভ্রম (চোখে ধাঁধা লাগা)। ২ দিশেহারা ভাব; সংশয়; ধোঁকা (ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ জটিল সমস্যা (গোলকধাঁধা)। ৪ কৌতূহল সৃষ্টিকারী বিভ্রান্তিকর অথচ বুদ্ধিদীপ্ত প্রশ্ন (ধাঁধার উত্তর)। ধাঁধানো (ক্রিয়া) দৃষ্টি বিভ্রান্তকর; ধাঁধা লাগানো; চোখ ঝলসানো (দৈব বিভা ধাঁধিল নয়নে-মাইকেল মধুসূদন দত্ত)। ধাঁধা লাগা (ক্রিয়াবিশেষণ) বিমূঢ় হওয়া; দৃষ্টিভ্রম হওয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>};

8 views