3 Answers

নয় ১ মানে

[নয়্‌] (ক্রিয়া) ১ না হয়; নহে। ২ নীতিশাস্ত্র। নয়জ্ঞ, নয়বিৎ, নয়বিদ (বিশেষ্য) নীতিশাস্ত্রজ্ঞ; নয়বিশারদ। নয়জ্ঞান (বিশেষ্য) রাজনীতি ধর্মনীতি ও সমাজনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান বা ব্যুৎপত্তি। নয়প্রবীণ (বিশেষ্য) নীতিবিষয়ে প্রবীণ। নয়বর্ত্ম (বিশেষ্য) নীতিপথ। নয়বিশারদ বিন নীতিশাস্ত্রে সুপণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) √নী+অ(অচ্‌)};

5 views

নয় ২ মানে

[নয়্‌] (ক্রিয়া) না হয়; নহে (দোষী নয়)। □ (বিশেষ্য) ১ অসত্য; অপকৃত (হয়কে নয়)। □ (অব্যয়) না হয়; নতুবা; নচেৎ; কিংবা; অথবা (হয় রাম নয় রহিম)। নয়কো (ক্রিয়া) না হয়; নহে (নয়ক আমার আপনমনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নয়তো (অব্যয়) নতুবা; তা না হলে; না হয় (সে নয় তো তুমি)। {নহে>};

5 views

নয় ৩ মানে

[নয়্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৯ সংখ্যা বা সংখ্যক। নয়ছয় ক্রিবিন নষ্ট; ধ্বংস, বিশৃঙ্খল; এলোমেলো; তছনছ (সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়া দেয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অপব্যয়। নয়দুয়ারি (বিশেষণ) ১ নয়টি দরজা আছে এমন। ২ যে বহু দরজায় ভিক্ষা করে। □ (বিশেষ্য) গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নব>};

5 views