1 Answers
ধাই ২, দাই মানে
[ধাই, দাই](বিশেষ্য) ১ উপমাতা; ধাত্রী; মাতার ন্যায় যে স্ত্রীলোক শিশু পালন করে। ২ যে স্ত্রীলোক সন্তান প্রসব করায়; প্রসূতিকে সাহায্য করে এবং আঁতুড় ঘরে প্রসূতি ও নবজাত শিশুর সেবা করে; দাইমা। ৩ শিশু বা বালক-বালিকার পরিচারিকা; ঝি। ৪ যে স্ত্রীলোক নিজের স্তন্যে অন্যের সন্তান পালন করে (বান্দী লোউণ্ডি দাই কত খেদমতে হাজির-সৈয়দ হামজা)। ধাই-তোলা (বিশেষণ) ধাত্রী যেমন নবজাত শিশুর শরীরে প্রচুর তেল মাখায় সেরূপ তেল মাখা; অতিরিক্ত তৈলমর্দিত। ধাইমা, দাইমা (বিশেষ্য) ধাত্রীমাতা। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী>};
11 views
Answered