1 Answers
নথ, নৎ মানে
[নথ্, নত্, নৎ] (বিশেষ্য) বলয়াকৃতি নাকের অলঙ্কার (বাঁশের কচিপাতা দিয়ে গড়িয়ে দেব নথটি নাকের-জসীমউদ্দীন; খাঁদা নাকে আবার নৎ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নথনাড়া (ক্রিয়া) নথ নেড়ে নিজের সংকল্প বা গর্ব প্রকাশ করা; মুখ ঝামটা দেওয়া (তাহলে দেখবো লো তাঁর এজলাসে তুই কত নথনারা আর বক্তিমে দিতে পারিস-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নাথ>};
12 views
Answered