1 Answers
তালুক মানে
তালুক [ tāluka ] বি. ১. ভূসম্পত্তি (জমিদারের খাসতালুক); ২. গভর্নমেণ্ট বা জমিদারের কাছ থেকে বন্দোবস্ত করে নেওয়া ভূসম্পত্তি; ৩. জমিদারির অংশ।;[আ. তাআল্লুক]।;তালুকদার বি. ১. তালুকের মালিক, জমিদার; ২. পদবিবিশেষ।;তালুকদারি বি. তালুকদারের বৃত্তি বা ভূসম্পত্তি।;☐ বিণ. তালুক বা তালুকদারসম্বন্ধীয়।;[তালুক্] (বিশেষ্য) ১ জমিদারি; সরকার বা জমিদারের নিকট থেকে বন্দোবস্ত করে নেওয়া সম্পত্তি (তালুক মুলুক যা আছে সব মণির নামে লিখে দাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভূসম্পত্তি। তালুকদার (বিশেষ্য) তালুকের মালিক। তালুকদারি (বিশেষ্য) তালুকদারের বৃত্তি বা জমিদারি। □ (বিশেষণ) তালুকদার বা তালুকদারি-সংক্রান্ত। {(আরবি)তা’আল্লুক};
5 views
Answered