1 Answers

ধরণী, ধরণি (বিরল) মানে

[ধরোনি] (বিশেষ্য) ধরা; বসুন্ধরা; পৃথিবী; ধরিত্রী; যা সব কিছু ধারণ করে আছে। ধরণী-কিলক (বিশেষ্য) পর্বত। ধরণীজ (বিশেষণ) পৃথিবীজাত। □ (বিশেষ্য) মঙ্গলগ্রহ। ধরণীজা( স্ত্রীলিঙ্গ) । ধরণীতল (বিশেষ্য) পৃথিবীতল; পৃথিবীর উপরিভাগ; ভূপৃষ্ঠ; মাটি। ধরণীধর (বিশেষ্য) ১ পৃথিবী ধারণকারী। ২ পর্বত। ৩ বাসুকি নামক নাগ। ধরণীপতি, ধরণীশ্বর, ধরণীভৃৎ (বিশেষ্য) রাজা; সম্রাট। ধরণীসুত (বিশেষ্য) মঙ্গল গ্রহ। ধরণীসুতা (বিশেষ্য) সীতা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+অনি+ঈ(ঙীষ্‌)};

7 views