1 Answers

তারা মানে

তারা1 [ tārā1 ] বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা (‘তারা বেয়ে পড়বে ধারা’: রা. প্র.)।;[সং. √ তৃ + ণিচ্ + অ + আ]।;তারানাথ, তারাপতি বি. চন্দ্র, চাঁদ।;তারাপথ বি. আকাশ।;তারাবাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ।;তারামণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা।;তারা2 [ tārā2 ] ক্রি. (কাব্যে) রক্ষা করা, উদ্ধার করা (‘তারো তারো হরি দীনজনে’: রবীন্দ্র)।;[< সং. ত্রৈ (√ তৃ + ণিচ্) + বাং. আ]।;[তারা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ত্রাণকারিণী। ২ দশমহাবিদ্যার একজন দেবী। ৩ বৌদ্ধ দেবীবিশেষ। ৪ রামায়ণোক্ত বালীর স্ত্রী। □ (বিশেষ্য) ১ নক্ষত্র; তারকা। ২ চোখের তারা; চক্ষু তারকা। ৩ (সনৃ) সুর পর্যায়ের উচ্চ সপ্তক (এ সুধা সঙ্গীত স্বরতরঙ্গে তরঙ্গে উদারা মুদারা তারা ঘুরিয়া ফিরিয়া-কায়কোবাদ)। তারাঘেরা (বিশেষণ) তারকাবেষ্টিত (তারা-ঘেরা ঝিঁঝি ঢাকা রাত-আতা)। তারাধিপ, তারানাথ, তারাপতি (বিশেষ্য) চন্দ্র; চাঁদ। তারাপথ (বিশেষ্য) গগন; আকাশ। তারাপাত (বিশেষ্য) উল্কাপাত; তারকা পতন। তারামণ্ডল (বিশেষ্য) নক্ষত্রমণ্ডল। তারা মাছ (বিশেষ্য) ছোট উজ্জ্বল সামুদ্রিক মৎস্যবিশেষ; Star-fish। তারামৃগ (বিশেষ্য) ১ মায়ামৃগ। ২ মৃগশিরা নক্ষত্র। তারামৈত্রী (বিশেষ্য) প্রথম দর্শনে চোখের মিলনমাত্রেই যে বন্ধুত্ব জন্মে। তারারত্ন (বিশেষ্য) ১ তারারূপ রত্ন। তারাস্তীর্ণ (বিশেষণ) তারকাকীর্ণ; তারকারাজিতে পূর্ণ (তারাস্তীর্ণ আকাশের তলে বাস-মোহিতলাল মজুমদার)। তারাস্তোম (বিশেষ্য) নক্ষত্রগুচ্ছ (বেদনার ছন্দে উঠে গান তারাস্তোমে তৃণে তৃণে-সুফী মোতাহার হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ণিচ্‌+অ+আ(টাপ্‌)};

8 views