1 Answers

ধড়, ধর(মধ্যযুগীয় বাংলা) মানে

[ধড়্‌, ধর্‌] (বিশেষ্য) ১ দেহ; সমস্ত শরীর (চীনের পুতুলের ধড় আছে কিন্তু মুণ্ডু নেই-প্রথম চৌধুরী; ইউসুফ এবার ধরে প্রাণ রাখবে না-ফক; তেমন চেষ্টা করলে তার ধড়ে মস্তক থাকবে না-আবু জাফর শামসুদ্দীন)। ২ মস্তকহীন দেহ (ধড়ে প্রাণ নাই)। ৩ কাঁধ থেকে কোমর পর্যন্ত অংশ (তাহার ধড়টা লম্বা)। ধড়ে প্রাণ আসা (ক্রিয়া) বিপদ থেকে উদ্ধার পেয়ে সুস্থির হওয়া (বিপদের সময়ে তাকে পেয়ে আমাদের ধড়ে প্রাণ এলো)। আগধড় (বিশেষ্য) কাঁধ থেকে কটি পর্যন্ত অংশ। পাচধড় (বিশেষ্য) কটি থেকে নিম্নাংশ। {(তৎসম বা সংস্কৃত) ষট (সর্বঘটে বিদ্যমান)>};

7 views

Related Questions