1 Answers

ধকল মানে

ধকল [ dhakala ] বি. ১. ধাক্কা; ২. কাজের চাপ, খাটুনি (রোগা শরীরে এত ধকল কি সইবে?); ৩. ব্যবহারজনিত ক্ষয় (ঘড়িটা খুব ধকল সয়েছে); ৪. উপদ্রব, উত্পাত (সংসারের ধকল)।;[হি. ধকল্, ঢকেল্ (=ধাক্কা)]।;[ধকোল্‌] (বিশেষ্য) ১ ধাক্কা; আঘাত; চোট (অসমান রাস্তায় গাড়ীতে চলতে ধকল লাগে; বর্ষাকালে ধকল সইতে পারে না-শামসুল হক)। ২ কর্মভারজনিত শ্রম; কাজের চাপ; খাটুনি (রোগা শরীরে কত ধকল সয়?)। ৩ হাঙ্গামা; উৎপাত; উপদ্রব; উৎপীড়ন (ছেলে-মেয়েদের ধকল; সারাদিনই ধকল সইতে হয়)। ৪ বহু বার প্রয়োগ বা ব্যবহারজনিত ক্ষয়। ধকল সওয়া (ক্রিয়া) অত্যাচার সহ্য করা; ধাক্কা সওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধক্ক> ধাক্কা> ধক+ ল};

9 views