1 Answers

দেমাক, দেমাগ মানে

[দেমাক্‌, দেমাগ্‌] (বিশেষ্য) ১ মস্তিষ্ক; মাথার মগজ (তার দিমাগ ভর্তি গোবর)। ২ অহঙ্কার; গর্ব; আত্মাভিমান (বুদ্ধির দেমাক আজ ক্ষণেকের তরে যাক ভেসে-আগদুল গনি হাজারী)। ৩ বুদ্ধি (দুইগুণ হইল জোর বাড়িল দেমাগ-সৈয়দ হামজা)। দমোকি, দেমাকে, দেমাগি, দেমাগে (বিশেষণ) অহঙ্কারী; গর্বিত; আত্মাভিমানী (এটার মত দেমাকে, অদ্ভুত জানোয়ার আর দুটি দেখা যায় না-অঠপা; নবাব বাহাদুরের প্রজারা ভারি দেমাগি-মীমো)। {(আরবি)দিমাগ; (ফারসি) দিমাগ};

6 views