1 Answers

দেওয়া ২, দেয়া মানে

[দ্যাওয়া] (ক্রিয়া) ১ প্রদান করা (ঋন দেওয়া)। ২ জোগানো; সরবরাহ করা (ভাত কাপড় দেওয়া)। ৩ দান করা (ভিক্ষা দেওয়া)। ৪ বিবাহে কন্যা সম্প্রদান করা (মেয়ে দেওয়া)। ৫ জন্মানো; উৎপন্ন করা (সূর্য কিরণ দেয়)। ৬ ন্যস্ত করা; নিযুক্ত করা; অর্পণ করা (কাজ দেওয়া; কাজের ভার দেওয়া)। ৭ বিসর্জন করা; উৎসর্গ করা (জীবন দেওয়া)। ৮ পাঠানো (চিঠিটা ডাকে দেওয়া)। ৯ সেচন করা (গাছে পানি দেওয়া)। ১০ প্রয়োগ করা (দৃষ্টান্ত দেওয়া)। ১১ বিক্রয় করা; বিনিময় করা (এক টাকার চাল দাও)। ১২ জ্ঞাপন করা; জানানো; বলা (সংবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া)। ১৩ আরোপ করা (উপাধি দেওয়া)। ১৪ ক্ষমতা বা যোগ্যতা দেখানো (পাল্লা দেওয়া, পরীক্ষা দেওয়া)। ১৫ স্থাপন করা; বসানো (রোদে দেওয়া, বেড়া দেওয়া)। ১৬ অনুষ্ঠানাদি সম্পাদন বা শেষ করা (মেয়েটার বিয়ে দিয়েছি)। ১৭ প্রতিষ্ঠা বা নির্মাণ করা (মসজিদ বা স্কুলে দেওয়া)। ১৮ পরিধান করা (গায়ে জামা দেওয়া, মাথায় ছাতা বা টুপি দেওয়া)। ১৯ প্রবিষ্ট করা; ভর্তি করা (জেলে দেওয়া, স্কুলে দেওয়া)। ২০ ফেলা; নিক্ষেপ করা (পানিতে দেওয়া, নজর দেওয়া)। ২১ মঞ্জুর করা (ছুটি দেওয়া)। ২২ অনুমতি দান করা; বাধার সৃষ্টি না করা (যাইতে দেওয়া)। ২৩ বন্ধ করা; আটকানো (খিল দেওয়া)। ২৪ বপন করা (জমিতে বীজ দেওয়া)। ২৬ লেখা বা আঁকা (দাগ দেওয়া, ফোঁটা দেওয়া)। ২৬ স্পর্শ করা; স্পৃষ্ট করা (হাত দেওয়া)। ২৭ বুলানো (ছবিতে রং দেওয়া)। ২৮ ঘর্ষণ করা; লাগানো (ঝাড়ু দেওয়া)। ২৯ মারা (চড় দেওয়া)। ৩০ রাখা (বাদ দেওয়া)। ৩১ সৃষ্টি করা; তৈরি করা (গানে সুর দেওয়া)। ৩২ শেষ করা; সমাপ্ত করা (ফেলে দেওয়া)। ৩৩ প্রবেশ করানো; ঢুকানো (মুখে আঙুল দেওয়া)। ৩৪ সঞ্চার করা (বল দেওয়া)। ৩৫ ভার বা দায়িত্ব দেওয়া (কাজে হাত দেওয়া)। ৩৬ প্রতিশ্রুতি দান করা (কথা দেওয়া)। ৩৭ চ্যুত হওয়া (জাত দেওয়া)। ৩৮ জ্বালানো (উনানে আগুন দেওয়া)। ৩৯ সন্নিবেশ করা (দাড়ি বা কমা দেওয়া)। □ (বিশেষণ) ১ প্রদত্ত (দেওয়া জিনিস)। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষ্য) ১ দান বা দত্ত সামগ্রী (দেওয়া থোওয়া)। ২ উক্ত সকল অর্থ। {(তৎসম বা সংস্কৃত) √দা>দি+আ};

6 views