1 Answers
দামন, দমন, দাওন মানে
[দামোন, দমন, দাওন্] (বিশেষ্য) বস্ত্রাদির প্রান্তভাগ; আঁচল; কুর্তার অগ্রভাগ (মওলানা সাহেব চওগার দমনে চোখ মুছিলেন-আবুল মনসুর আহমদ; ছয় দুয়ার পার হইল হপ্তম দুয়ারে। পিচনের দাওন বিবি ইউছফেরে ধরে-ফকির গরীবুল্লাহ)। দামনগির, দামনগীর (বিশেষণ) ১ ((আলঙ্কারিক)) দাবিদার; আপত্তিকারী (দামনগীর না হইবে তোমরা তাহার-সৈয়দ হামজা)। ২ ((আলঙ্কারিক)) নির্ভরশীল; অন্যের গলগ্রহ এমন। পীরের দামন ধরা (ক্রিয়া) পীরের কাছে মুরিদ হওয়া; আধ্যাত্মিক উন্নতির জন্য পীরের শিষ্যত্ব গ্রহণ করা (দামন না ধরিয়া কেহ যমিরের রওশ্নী ও রুহের তরক্কী হাসেল করিতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) দামন};
4 views
Answered