1 Answers
তত্ত্ব মানে
তত্ত্ব [ tattba ] বি. ১. স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); ২. ব্রহ্ম; ৩. সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); ৪. সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ (‘চতুর্বিংশতি তত্ত্ব’); ৫. পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); ৬. অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); ৭. দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; ৮. উপঢৌকন (বিয়ের তত্ত্ব)।;[সং. তদ্ + ত্ব]।;তত্ত্ব করা ক্রি.বি. ১. খোঁজ নেওয়া; ২. কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো।;তত্ত্বচিন্তা বি. ১. ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; ২. দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা।;তত্ত্বজিজ্ঞাসা বি. ১. তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; ২. ব্রহ্মবিষয়ক প্রশ্ন।;তত্ত্বজ্ঞ বিণ. ১. তত্ত্ব জানে এমন; ২. ব্রহ্মজ্ঞ; ৩. দর্শনশাস্ত্রবিদ।;তত্ত্বজ্ঞান বি. ১. ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; ২. দার্শনিক জ্ঞান।;তত্ত্বজ্ঞানী বিণ. ১. ব্রহ্মজ্ঞানী; ২. দার্শনিক।;তত্ত্বতল্লাস, তত্ত্বতালাশ বি. ১. খোঁজখবর; ২. লৌকিকতা।;[সং. তত্ত্ব + আ. তলাশ]।;তত্ত্বদর্শী (-র্শিন্) বিণ. ১. তত্ত্বজ্ঞানী; ২. ব্রহ্মজ্ঞানী; ৩. জ্ঞানী; ৪. বিচক্ষণ; ৫. স্বরূপদর্শী।;বি. তত্ত্বদর্শিতা।;তত্ত্ববিদ, তত্ত্ববিদ্, তত্ত্ববিত্ বিণ. তত্ত্বজ্ঞানী।;তত্ত্বানুসন্ধান বি. ১. তত্ত্বের বা তথ্যের খোঁজ; ২. ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; ৩. প্রকৃত অবস্হা জানার চেষ্টা।;তত্ত্বানুসন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু।;তত্ত্বাবধান বি. ১. পরিচালনা; ২. খোঁজখবর নেওয়া; ৩. অধ্যক্ষতা; ৪. রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)।;তত্ত্বাবধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী।;তত্ত্বাবধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ।;তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন।;[তত্তো] (বিশেষ্য) ১ আসল বস্তু; প্রকৃত অবস্থা; যাথার্থ্য; সত্য (তত্ত্বদর্শী)। ২ স্বরূপ। ৩ মূল উপাদান (চতুর্বিংশতি তত্ত্ব-ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, মুখ, পায়ু, লিঙ্গ, প্রকৃতি, মন, বুদ্ধি, অহঙ্কার)। ৪ তথ্য। ৫ পদার্থ। ৬ খবর; বার্তা; সংবাদ; সন্দেশ (তত্ত্ব লওয়া)। ৭ অনুসন্ধান; খোঁজ (তত্ত্ব লওয়া)। ৮ কুটুম্বিতা জ্ঞাপক উপহার (বিয়ের তত্ত্ব)। ৯ ব্রহ্মা; ঈশ্বর। ১০ পারমার্থিক জ্ঞান (তত্ত্ববিদ্যা, তত্ত্বকথা)। ১১ হিন্দুদের পূজার উপঢৌকন (তত্ত্ব পাঠানো)। ১২ মতবাদ; theory (মাধ্যাকর্ষণ তত্ত্ব)। ১৩ দর্শন; বিজ্ঞান; তদ্বিষয়ক জ্ঞান (পরলোক তত্ত্ব, কৃষিতত্ত্ব)। তত্ত্ব করা (ক্রিয়া) ১ খোঁজ-খবর নেওয়া। ২ কুটুম বাড়িতে লোকাচার অনুযায়ী উপঢৌকন পাঠানো। তত্ত্ব চিন্তা (বিশেষ্য) ব্রহ্ম সম্বন্ধে চিন্তা; দার্শনিক চিন্তা; মা’রিফাত। তত্ত্ব জিজ্ঞাসা (বিশেষ্য) তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা; ব্রহ্ম সম্বন্ধে প্রশ্ন। তত্ত্ব জিজ্ঞাসু (বিশেষণ) তত্ত্বজ্ঞান লাভ করতে আগ্রহী; ব্রহ্মজ্ঞান লাভেচ্ছু। তত্ত্বজ্ঞ (বিশেষণ) তত্ত্ব বিষয়ে জ্ঞানসম্পন্ন; তত্ত্ব জানে এমন। তত্ত্বজ্ঞান (বিশেষ্য) পরমার্থ বিষয়ে বা ব্রহ্ম বিষয়ে জ্ঞান; প্রকৃত জ্ঞান। তত্ত্বজ্ঞানী (-নিন্) (বিশেষণ) তত্ত্বজ্ঞানসম্পন্ন ব্যক্তি; তত্ত্বজ্ঞ। তত্ত্বতঃ (তস্) (অব্যয়) যথার্থত; স্বরূপতা; বস্তুত; যথার্থরূপে। তত্ত্বতল্লাস, তত্ত্ব তালাশ (বিশেষ্য) খোঁজ-খবর ও তত্ত্ব প্রেরণ; লৌকিকতা। তত্ত্বতাবাশ (বিশেষ্য) তত্ত্ব প্রেরণ ও খোঁজ-খবর লওয়া (তাদের তত্ত্বতাবাশ করার জন্য আমরা কয়েকজন ভারতীয় তাদের কাছে গিয়েছিলুম-সৈয়দ মুজতবা আলী)। তত্ত্বদর্শিতা (বিশেষ্য) তত্ত্বজ্ঞতা। তত্ত্বদর্শী (বিশেষণ) তত্ত্বজ্ঞান সম্পন্ন; তত্ত্বজ্ঞ; তত্ত্ববিষয়ে জ্ঞান। তত্ত্ববিদ, তত্ত্ববিৎ (বিশেষণ) জ্ঞানী; অভিজ্ঞ। তত্ত্বমসি (বিশেষ্য) তুমিই সেই, তুমি সেই পরম ব্রহ্ম-এই মতবাদ। {(তৎসম বা সংস্কৃত) তৎ+ত্ব};