1 Answers
থমক মানে
থমক [ thamaka ] বি. ১. থেমে থেমে চলা; ২. ঠমক, হাবভাবযুক্ত চলার ভঙ্গি।;[দেশি-তু. হি. ধমক]।;থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো।;থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)।;☐ বি. উক্ত অর্থে।;[থমোক্] (বিশেষ্য) থেমে থেমে চলন; ধীর-মন্থর গমন-ভঙ্গি; থমকে পড়া/থমকে যাওয়া (সে যে অবসাদে থমক হইয়া গেল-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। □ (বিশেষণ) ১ থমকে পড়ে বা থমকে যায় এমন। ২ থেমে যায় এমন। থমকানো, থমকান (ক্রিয়া) ১ চলমান বা কার্যরত অবস্থায় সহসা থামা বা বিরত হওয়া। ২ ভয়ে বা বিস্ময়ে কোনো কাজে হঠাৎ বিরতি দেওয়া বা অগ্রসর হওয়া (পিছনে আকাশে এই এপ্রিলের অবেলার থমকানো ভাব-হাজারী)। ৩ উক্ত অর্থে। থমকানি (বিশেষ্য) চলতে চলতে বা কাজ করতে করতে হঠাৎ বিরতি। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ>(প্রাকৃত) থম্ভ>};