2 Answers
ঢাকা ১ মানে
[ঢাকা] (বিশেষ্য) ১ ঢাকনা (কৌটার ঢাকা)। ২ আবরণ (খুলে দিলে স্তব্ধতার ঢাকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) আবৃত; আচ্ছাদিত; গুপ্ত; প্রকাশিত (কিছুই ঢাকা থাকবে না)। □ (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদিত করা। ২ গোপন করা; চাপা দেওয়া; লুকানো (দোষ ঢাকা)। ঢাকাঢাকি (বিশেষ্য) সংগোপন; সম্পূর্ণ গোপন; লুকানো (লতাপাতার অন্তরালে বড়ো সরস ঢাকাঢাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢাকা দেওয়া (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদিত করা। ২ গোপন করা; জানতে না দেওয়া। ঢাকা পড়া (ক্রিয়া) ১ আবৃত হওয়া; আচ্ছাদিত হওয়া। ২ অদৃশ্য হওয়া; চাপা পড়া। ৩ বিস্মৃতির গর্ভে বিলীন হওয়া (কথাটা ঢাকা পড়ে গেল)। গা ঢাকা দেওয়া (ক্রিয়া) ১ লোকের দৃষ্টির আড়ালে থাকা। ২ গোপনে চলাফেরা করা। শাক দিয়া মাছ ঢাকা (ক্রিয়া) যা গোপন থাকবে না তাকে গোপন করার প্রয়াস পাওয়া; গোপন করার বৃথা চেষ্টা করা। {√ঢাক্+আ};
ঢাকা ২ মানে
[ঢাকা] (বিশেষ্য) সুবা বাংলার এক কালের রাজধানী-বাংলাদেশের সুপরিচতি নগরী ও রাজধানী; ঢাকা নগরী। ঢাকাই (বিশেষণ) ১ ঢাকাসংক্রান্ত; ঢাকাসম্বন্ধীয়। ২ ঢাকায় উৎপন্ন বা প্রস্তুত (ঢাকাই জামাদানি)। ২ ঢাকায় প্রচলিত। ঢাকাই জালা (বিশেষ্য) ১ ঢাকায় প্রস্তুত বড় জালা। ঢাকাইয়া (বিশেষ্য) (বিশেষণ) ঢাকার অধিবাসী। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অতি স্থূল; খুব স্ফীত (পেট যেন ঢাকাই জালা)। ঢাকাই মসলিন (বিশেষ্য) ঢাকায় প্রস্তুত অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ। {ঢাক+আ};