11 views

1 Answers

ড় মানে

ড-বর্ণের নিচে বিন্দু দিয়ে লেখা এ বর্ণটি প্রকৃতপক্ষে ড-বর্ণেরই রূপান্তরমাত্র। সংস্কৃত ও নব্যভারতীয় আর্যভাষার অন্যান্য শাখায় শব্দের মধ্যে ড-এর অবস্থান অনুযায়ী উচ্চারণের তফাত হয়। বাংলা ভাষায় অনুরূপ আলাদা উচ্চারণের ড বর্ণের সঙ্গে বিন্দু যুক্ত করে স্বতন্ত্র বর্ণ সৃষ্টি করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিন্যস্ত বাংলা বর্ণমালায় এটি সর্বপ্রথম স্থান পায়। বর্ণটি দন্তমূলীয় তাড়নজাত ধ্বনি (alveolo-flapped sound) এবং ঘোষ (vioced) ও অল্পপ্রাণ (unaspirated)। শব্দের আদিতে এর প্রয়োগ না থাকলেও বড়; বড়ি; বাড়; বাড়ি; কড়া; কড়ি প্রভৃতি বহু শব্দে এর ব্যবহার আছে।;

11 views