2 Answers
অল্প বয়সে চুল পাকা থেকে মুক্তির কিছু উপায়ঃ ১। হরতকি ও মেহেদি পাতার সঙ্গে নারিকেল তেল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে চুলে লাগিয়ে ২ ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে। ২। আমলকির রস, বাদামের তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন চুলে লাগালে চুল পাকা কমে যাবে। ৩। চুল সাদা হওয়ার শুরুতে হেনা, ডিমের কুসুম ও টক দই এক সঙ্গে মিশিযে প্যাক তৈরি করে চুলে লাগালে চুল পাকা থেকে রক্ষা পাওয়া যাবে। ৪। নারিকেল তেল গরম করে মাথার তালুতে ভালো করে ম্যাসেজ করলে চুলের প্রয়োজনীয় পুষ্টি সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ৫। চুলে যেন সরাসরি রোদ না লাগে সেজন্য বাইরে বের হলে ছাতা, ক্যাপ বা উড়না দিয়ে চুল ঢেকে রাখা জরুরি। ৬। চুলের ধরণ অনুযায়ী ভালো ব্রান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যাবহার করুন। ৭। চুলের ক্রিম, জেল, কালার ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ৮। ধুমপান পরিহার করে নিয়মিত পানি, ফলমুল, রঙিন শাকসবজি ও পুষ্টিকর খাবার খেলে চুল সাদা হবে না বরং চুল হবে সুন্দর এবং চকচকে। কার্টেসী- ইন্টারনেট!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy